সারাদেশ

শাল্লা কাণ্ডের ঘটনায় গ্রেফতার ২২

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের শাল্লায় হিন্দু অধ্যুষিত গ্রামে হামলায় জড়িত সন্দেহে ২২ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ (পিপিএম)।

তিনি বলেন, শাল্লায় সাম্প্রদায়িক হামলার ঘটনায় দুইটি মামলা হয়েছে। যার মধ্যে একটি পুলিশ বাদী হয়ে অন্যটি ইউপি চেয়ারম্যান বাদী হয়েছেন। সেই দুই মামলাই ২২ জনকে আটক করা হয়েছে।

পরিদর্শনকালে ডিআইজি বলেন, ‘হামলায় জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে, আমরা একদিনে ২২ জন গ্রেফতার করতে পেরেছি সামনে বাকি আসামিদেরও খোঁজে বের করবো।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ হেফাজত ইসলামের কেন্দ্রীয় নেতা যুগ্ম মহাসচিব মামুনুল হক সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে শানে রিসালাত সম্মেলনে বক্তব্য রাখেন। ওই দিন রাতে শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের গোপেন্দ্র দাসের ছেলে ঝুমন দাস আপনের ফেসবুক অ্যাকাউন্ট থেকে মামুনুল হককে নিয়ে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে সমালোচনা শুরু হলে ঝুমন দাসকে পরদিন রাতে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ঘটনাকে কেন্দ্র করে ওই রাতে প্রতিবাদ মিছিল করে এলাকাবাসী। পরদিন বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮টার পর থেকে নোয়াগাঁও গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এই হামলার জন্য হেফাজতের কর্মী-সমর্থকদের দায়ী করা হচ্ছে। হামলায় প্রায় ৮৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর থেকে এখন পর্যন্ত গ্রামে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা