সংগৃহীত
সারাদেশ

নদীতে পড়ে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শাল্লায় নৌকা থেকে নদীতে পড়ে সুজন (২৭) নামে ১ যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) সকালে উপজেলার হবিবপুর ইউনিয়নের আছানপুর গ্রামের পাশের নদীতে এই দর্ঘটনা ঘটে। এরপর দুপুরের দিকে তাকে অনেক খোঁজাখুঁজি করে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবরি দল।

আরও পড়ুন: বাস-ট্রাকের সংঘর্ষে হতাহত ৩০

নিহত যুবক, শাশখাই গ্রামের নতুনহাটি সরজীবন দাশের ছেলে তিনি।

পুলিশ ও স্থানীয় তথ্য মতে জানা যায়, শুক্রবার সকালের দিকে ইঞ্জিনচালিত ১টি নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয় সুজন। এরপর স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এর পরে ফায়ার সার্ভিসের ১টি টিম নদীতে উদ্ধার অভিযান চালিয়ে ২ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নদীতে পড়ে ১ যুবক নিখোঁজ ছিলেন। এর পরে ফায়ার সার্ভিসের ১টি ডুবরি দল তার লাশ উদ্ধার করেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা