সারাদেশ

নাটোরে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সদর এবং গুরুদাসপুর উপজেলায় এই দুর্ঘটনা ঘটে।

নাটোর রেলওয়ের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ভোর পাঁচটার দিকে ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রেলগেট এলাকায় পৌঁছুলে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। তিনি স্টেশন এলাকায় বহুদিন থেকেই ঘোরাফেরা করতো। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে শান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যায়।

অপরদিকে, গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চিতলাপাড়া গ্রামে ট্রলির চাপায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বাড়ির পাশ্ববর্তী পুকুর থেকে মাটি ক্রয় করে সাইফুল ইসলাম তার বাড়ীর পাশের একটি ডোবা ভরাট করছিল।

এসময় অসাবধানতাবশত ট্রলি উল্টে গেলে তাতে চাপা পড়ে ঘটনাস্থলেই সাইফুল মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলির চালক সিরাজুল ইসলামকে ট্রলিসহ আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা