সারাদেশ

ট্রাকচাপায় প্রাণ গেল মটরসাইকেল আরোহীর

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলায় এলাকায় পাথার বোঝাই ট্রাকচাপায় প্রাণ গেল মো. হানিফ (২৭) নামের এক মটরসাইকেল আরোহীর। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছে মোটরসাইকেল চালক।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক সড়কের আলুটিলা ময়লা টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. হানিফ মাটিরাঙ্গা পৌরসভার চরপাড়া গ্রামের মৃত মোতাহের হোসেনের ছেলে। সে পেশায় ট্রাক হেলপার বলে জানা যায়। গুরুত্বর মটরসাইকেল চালক নাজিম (২০) এর ডান পায়ের ওপরের অংশ থেতলে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেছে খাগড়াছড়ি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী জানান, ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্থান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, ভাড়ায় চালিত মটরসাইকেল যোগে খাগড়াছড়ি থেকে মাটিরাঙ্গা ফেরার পথে ময়লা টিলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে পাথর বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে মো. হানিফ ও মো. নাজিম গুরুত্বর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে মটরসাইকেল আরোহী মো. হানিফ (২৭) মারা যান।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা