সারাদেশ

আইনজীবী ও কোর্ট স্টাফদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় আইনজীবী ও কোর্টের স্টাফদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। এ ঘটনার পর আইনজীবীরা অনির্দিষ্টকালের জন্য আদালত বর্জন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আদালত চত্বর ও আইনজীবী সমিতি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজিরের বদলি নিয়ে বেশকিছু দিন ধরে আদালত চত্বরে বিরোধ চলছিল। নাজির পদে দায়িত্ব পালন করছিলেন মাসুদুজ্জামান। তার পদে কয়েক দিন আগে নতুন করে নিয়োগ দেন নুরুল ইসলামকে। নুরুল ইসলামকে তার দায়িত্বে যোগদান করতে না দেওয়ার বিষয়টি ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের কাছে জানতে চান জেলা আইনজীবী কার্যনির্বাহীর কমিটির সদস্যরা। এ নিয়ে আদালতের স্টাফ ও আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

আদালতের স্টাফরা কয়েকজন আইনজীবীকে মারপিট করে আহত করেন বলে অভিযোগ করেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক তালিম হোসেন।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির জানান, ভারপ্রাপ্ত জেলা জজের অফিস কক্ষের টেবিলের কাচের গ্লাস ভাঙচুর করে আইনজীবীরা।

চুয়াডাঙ্গা জেলা জজ আদালতের নাজির মাসুদুজ্জামান জানান, আইনজীবী সমিতির নেতারা নুরুলকে নাজিরের পদে বসাতে চাপ প্রয়োগ করেন। ভারপ্রাপ্ত জেলা জজকে তারা হুমকি দেন। টেবিল ভাঙচুর করে।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি আলমগীর হোসেন জানান, চুয়াডাঙ্গা জজশিপ থেকে অনিয়ম ও দুর্নীতি দূর করার জন্য কাজ করছি। নতুন নাজিরকে তার পদে নিয়োগ দেওয়া হচ্ছে না বলে বিষয়টি জানতে যায়। জহুরুল ও মাসুদ কোর্টে অনিয়মের সঙ্গে জড়িত। কোটের স্টাফরা হামলা চালিয়ে কয়েকজন আইনজীবীকে আহত করে। জরুরি সভা করে আদালত বর্জন করেছি। দোষিদের দ্রুত সময়ে বদলি করতে হবে।

চুয়াডাঙ্গার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, ঘটনার পর থেকেই আদালত চত্ত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সান নিউজ/ এসকে /এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা