সারাদেশ

‘র‌্যাব সাফল্যের সঙ্গে তাদের দায়িত্ব পালন করেছে ’

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি যেনো কেউ নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সর্তক থাকতে হবে বলে মন্তব্য করেছেন র‌্যাব ফোর্সেস মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ক্রাইম প্রিভেশন কোম্পানি-১, র‌্যাব-৯ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘুদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় যারা এলাকার সম্প্রীতি নষ্ট করেছে, তারা যতই শক্তিশালী হোক তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

র‌্যাবের প্রধান বলেন, হবিগঞ্জ সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে র‌্যাবের একটি কোম্পানী করার প্রয়োজনীয়তা দেখা দেয়। তাই আজকে জেলার শায়েস্তাগঞ্জে র‌্যাবের নতুন ইউনিট চালু করা হয়েছে। এই ইউনিট সকল অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। র‌্যাবের অফিসার ও সদস্যরা অত্যন্ত সাফল্যের সাথে তাদের দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে র‌্যাবের ডিজি বলেন, সাংবাদিক সাগর-রুনি হত্যাকান্ডের মামলা আমরা গুরুত্ব দিয়ে তদন্ত করছি।

র‌্যাব-৯ মিডিয়া উইং সদস্য ওবাইনের সঞ্চালনায় সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার (অতিঃপুলিশ সুপার) কামরুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন- র‌্যাব-৯ এর সিও (কমান্ডার) লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা শরীফুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক আজাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক ইসরাত জাহান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, কমান্ডেন্ট ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়াতুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার নবনিবার্চিত মেয়র আতাউর রহমান সেলিম প্রমুখ।

সান নিউজ/এফসি/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা