সারাদেশ

গৌরীপুরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির সমাবেশ

হলি সিয়াম শ্রাবণ, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের গৌরীপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এক মঞ্চে সকল ধর্মের মানুষের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাওয়ার যোগেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে রামগোপালপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পোশাকেও সন্তান আগমনের বার্তা

সামাজিক সম্প্রীতি র‌্যালির মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় সকল ধর্মের মানুষের হাতে ছিল নানা সম্প্রীতির শ্লোগান সংবলিত প্লে কার্ড।

রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল-আমিন জনির সভাপতিত্বে র‌্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মোসাঃ নিকহাত আরা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, অফিসার ইন চার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, রামগোপালপুর ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, খ্রিষ্টান মিশনের পুরোহিত, ধর্মযাজক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পুলিশ ও সকল শ্রেণী পেশার মানুষ।

এ সময় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন- কোনো ধর্মই সংঘাতকে সমর্থন করে না। যারা ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে সাম্প্রদায়িক দ্বন্দ্ব বা সংঘাতের সৃষ্টি করছে তারা ধর্মের শত্রু। এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। এ বন্ধন অটুট রাখার দায়িত্ব আমাদের সকলের।

সহকারী কমিশনার (ভূমি) বলেন- কেউ কোনো ধরনের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার চেষ্টা করবেন না। ভবিষ্যতে কেউ যদি এই ধরনের অন্যায় কাজে লিপ্ত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন- গৌরীপুর উপজেলায় এর আগে কখনো কোনো ধর্মের মানুষের সঙ্গে সংঘাত হয়নি। তাই আমাদের এ উপজেলায় সামাজিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া কোনো অপশক্তি যেন আমাদের বন্ধন ছিন্ন করতে না পারে এজন্য উপজেলা প্রশাসন আপনাদের পাশে আছে। সমাবেশে ইমাম,পুরোহিত, ধর্মযাজকগণ একে অপরের হাতে উপহার তুলে দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা