সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল চালক নিহতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার কাটাপোল ও মিনহাজপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম (৪৫) পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শংকরচন্দ্রপুর-বাথানগাছি গ্রামের মৃত সমসের বিশ্বাসের ছেলে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার কাটাপোল গ্রামের মজিবর রহমান তার জমিতে পুকুর খননের মাটি উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অহিদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত ও তার ৭ বছরের পুত্র ইয়াসিন গুরুতর আহত হয়। এ ঘটনায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিম লিংকন ও ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয় জনতার জনরোষে পড়েন এবং আহত হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মুনিম লিংকন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাবার পর গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বিক্ষুব্দ জনতা আমাকে ধরেন এবং হামলা চালায়। কোন রকম প্রাণে বাঁচাতে ঘটনাস্থাল ত্যাগ করতে গেলে আমার লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এসময় একটা ইট মাথায় লাগে। অবস্থার বেগতি দেখে একটি বাড়িতে আশ্রয় নিন। এরপরও বিক্ষুব্ধ লোকজন ওই বাড়িতেও হামলা চালায়।

এদিকে, দুর্ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসী ট্রাক্টরটি আটকে রাখে। তবে ট্রাক্টরের চালক ও হেলপার পালিয়ে যায়।

উপজেলা চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি তিন শতাধিক মানুষ ইউএনওকে অবরুদ্ধ করে রেখেছে। বিক্ষুব্ধ লোকজন খুবই উত্তেজিত ছিল। আমি কৌশলে ইউএনওকে উদ্ধার করে তার বাসভবনে নিয়ে আসি এবং চিকিৎসার ব্যবস্থা করি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার পর পরই ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এ ঘটনায় ইউএনও ও নিহতের পরিবার দুটি মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

সান নিউজ/এসকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা