সারাদেশ

কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমাকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৬ মার্চ) ভোররাতে কুষ্টিয়ার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, হরিণাকুন্ডুর হাজী আরশেদ আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা চিথলিয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডুর বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আবু সোমা। এ ঘটনায় তার পিতা বাদি হয়ে ২ সহযোগিসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।


সান নিউজ/এসজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা