সারাদেশ

১৪৩টি প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলার রাজারামপুর গ্রামে ১৪৩টি প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। সোমবার (১৬ মার্চ) রাত সাড়ে ১১টায় সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশব চন্দ্র (স্কুল শিক্ষক) এর বাড়ি থেকে এসব প্রাচীন মুদ্রা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত শনিবার রাজারামপুর গ্রামের স্কুল শিক্ষক কেশব চন্দ্রের বাড়িতে সেপটি ট্যাংক স্থাপনের জন্য একই গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মণ মাটি খনন করছিল। ওই সময় মাটির ভেতর হতে একটি ধাতব পাত্র উঠে আসে। পরে স্কুল শিক্ষক কেশব চন্দ্র বর্মণ সেটি হাতিয়ে নেয় এবং বিষয়টি উভয়ে গোপন করে পরবর্তীতে শ্রমিক মহেন্দ্র সেটি চাইতে গেলে তাকে সেটি ফেরত না দিলে সে ঘটনা ফাঁস করে দেয়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে এসআই মো. মনির হোসেন অভিযান চালিয়ে ১৪৩ পিস ধাতব মুদ্রা উদ্ধার করে।

স্কুল শিক্ষক কেশব চন্দ্র রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের মৃত শান্ত কুমার বর্মনের ছেলে।

দিন মজুর মহেন্দ্র চন্দ্র বর্মণ জানান, হাড়িটির ওজন প্রায় ৪ কেজির সমান।

স্থানীয়রা জানায়, আমরা কেশবের মুখে শুনেছি মুদ্রার হাড়িটির ওজন প্রায় ৪ কেজি। আর ১৪৩টি মুদ্রার ওজন সর্বোচ্চ আধা কেজি হতে পারে। কাজেই হাড়িতে থাকা বাকি মুদ্রাগুলো কেশব চন্দ্র আত্বসাৎ করার চেষ্টায় রয়েছে।

প্রাচীন মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানার ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সান নিউজ/বিআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা