সারাদেশ

নারীকে উত্যক্ত করায় যুবকের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁ : ঠাকুরগাঁওয়ে নারীকে উত্যক্ত করার অপরাধে মাহফুজার রহমান (২৯) নামে যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। মাহফুজার বরুনাগাঁও এলাকার মৃত আজগর আলী ছেলে।

পুলিশ জানায়, উত্যক্ত করা মাহফুজার রহমান (২৯) কে স্থানীয় এলাকাবাসী আটক করে। এ সময় ইউপি সদস্য বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে সদর থানার পুলিশ ফোর্সসহ সেখানে উপস্থিত হণ ভ্রাম্যমাণ আদালতের একটি টিম নিয়ে। পরে জিজ্ঞাসাবাদের পর তাকে ইভটিজিংয়ের দায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, মাহফুজার রহমান দীর্ঘ দিন ধরে ওই নারীকে বিভিন্নভাবে তার অনিচ্ছা সত্ত্বেও প্রেম নিবেদন করে আসছেন। শুক্রবার তার প্রস্তাব প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সহায়তা চান ওই নারী। তারই প্রেক্ষিতে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা