সারাদেশ

বোয়ালমারীতে মোটরসাইকেল চাপায় শিশু নিহত

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে মোটরসাইকেল চাপায় আলী হামজা নামে আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) বেলা ১১টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতের বাবা মমিনুর রহমান জানান, তার ছেলে বাড়ি সংলগ্ন রাস্তায় দৌড়াদৌড়ি করার সময় দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে শিশুটিকে মারাত্মক আহত হলে সঙ্গে সঙ্গে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেল চালক তাজ একই ইউনিয়নের চরবেলবানা গ্রামের হেরন শেখের ছেলে।

বোয়ালমারী থানা পুলিশ বোয়ালমারী হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সান নিউজ/কেএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা