সারাদেশ

জামালপুরে পিতাকে হত্যার দায়ে পুত্রের ফাঁসি

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে জমি লিখে না দেয়ায় পিতাকে পিটিয়ে হত্যার দায়ে পুত্র সবুজ মিয়াকে (৪১) ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত।

রোববার (১৪ মার্চ) দুপুরে জামালপুর দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) নির্মল কান্তি ভদ্র জানান, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কৈডোলা শাহবাজপুর গ্রামে পিতা ইমান আলীর (৮০) সাথে জমিজমার অংশ নিয়ে তার দ্বিতীয় পুত্র সবুজ মিয়ার (৪১) এর সাথে দীর্ঘদিন ধরে সাংসারিক দ্বন্দ্ব চলে আসছিল।

২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দুপুরে ইমান আলী বাড়ির অদূরে জমিজমা দেখতে গেলে সবুজ মিয়া সেখানে গিয়ে জমি লিখে দিতে চাপ দেন। জীবদ্দশায় জমি লিখে দিতে অস্বীকার করলে সবুজ পিতাকে কিল ঘুষি ও লাথিসহ মারধর করলে গুরুতর আহত করে। ইমান আলীর আর্তচিৎকার শোনে বড়পুত্র বাদল মিয়া স্থানীয়দের সহযোগিতায় পিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয়।

এ ঘটনায় বড়পুত্র বাদল মিয়া বাদি হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ২২ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি সবুজ মিয়াকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ড কার্যকর ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নির্মল কান্তি ভদ্র ও বিবাদি পক্ষে ছিলেন এডভোকেট আশরাফুল ইসলাম সোহাগ।

সান নিউজ/এসজে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা