সারাদেশ

ঝিনাইদহে আগুনে পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ : ঝিনাইদহ সদর উপজেলার ভড়ুয়াপাড়া গ্রামে আগুনে পুড়ে মারা গেছে ২ কৃষকের ৩ টি গরু। সেই সাথে ভষ্মিভূত হয়েছে বসতঘরসহ ৩ টি ঘর। শনিবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক ওই গ্রামের আব্দুল মান্নান জানান, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তারা। রাত ১১ টার দিকে তার গোয়াল ঘরে মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে তা ছড়িয়ে পড়ে তার গোয়াল, বসতঘর ও তার ভাই লাল্টুর ঘরে। টের পেয়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণে পুড়ে যায় মান্নানের ৩ টি গরুসহ ২ জনের বসতঘর।

আব্দুল মান্নান বলেন, আমার ৮ দিনের এড়ে বাছুরসহ ৩ টি গরু পুড়ে মারা গেছে। আশা ছিল গরুর যে দুধ হবে তা বিক্রি করে সংসার চালাবো। আমার এখন সব শ্যাষ ভাই। আমি তো পথে বসে গেলাম।

এ দিকে অগ্নিকান্ডের পর রোববার (১৪ মার্চ ) সকালে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহিন, পাগলা কানাই ইউনিয়নের চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন, শুকনা খাবারসহ আর্থিক সহযোগিতা করা হয়েছে।

সান নিউজ/এসজে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা