সারাদেশ

সিলেট মহানগর বিএনপির সঙ্গে তারেকের বৈঠক আজ

নিজস্ব প্রতিনিধি, সিলেট : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে রোববার (১৪ মার্চ ) সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দের বৈঠক। বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য থেকে বৈঠকে ভার্চুয়াল মাধ্যমে যোগদান করবেন তারেক রহমান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত সাদেক।

তিনি জানান, বৈঠকে অংশ নিতে মহানগর বিএনপির সভাপতি, সহসভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ প্রায় ৪৫ জন নেতা এখন ঢাকায় অবস্থান করছেন।

জানা গেছে, এই বৈঠকে সিলেট মহানগর বিএনপির সম্মেলন ও নতুন কমিটির বিষয়ে দিকনির্দেশনা দেবেন তারেক রহমান।

তাছাড়া বিএনপির আগামী দিনের রাজনীতি কোন পথে এগোবে, নেতাকর্মীদের করণীয় কী সেসব বিষয়েও কথা বলবেন তিনি।

বৈঠকে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা