সারাদেশ

সিরাজগঞ্জে ৫ হাজার ইয়াবাসহ ভাই-বোন আটক

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ দুই ভাই বোন মাদক ব্যবসায়িকে আটক করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। রোববার (১৪ মার্চ ) সকালে পৌর শহরের শ্রীখোলা বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার এনায়েতপুর আদর্শ গ্রামের বাহাদুর রহমানের ছেলে রাসেল (২৮) ও তার বোন রাশিদা খাতুন (২৭)। এসময় তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে ইয়াবার একটা বড় চালান উল্লাপাড়ায় আসছে। এমন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া মডেল থানা পুলিশ শ্রীখোলা মোড়ে একটি চেকপোস্ট বসায়। পরে রোববার সকালে ওই চেকপোস্টের একটু আগে একটি গাড়ি এসে থামে এবং সেখান থেকে নেমে মাদক ব্যবসায়িরা পালানোর চেষ্টা করে। ওই সময় দুইজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা প্রথমে ইয়াবার চালান সম্পর্কে অস্বীকার করলেও তাদের দেহ তল্লাশি করে ৫ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ির কাছ থেকে তারা প্রতিনিয়ত ইয়াবার চালান এনে উল্লাপাড়ায় তাদের সহযোগীদের মাধ্যমে সরবরাহ করতো। প্রতিবারের মতো এবারও তারা ইয়াবা নিয়ে উল্লাপাড়ায় পৌঁছালে তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এছাড়াও উল্লাপাড়া মডেল থানায় তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা