সারাদেশ

মোদীর সফরের স্থান পরিদর্শনে গণপূর্ত সচিব  ও প্রধান প্রকৌশলী 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ও কাশিয়ানীর ওড়াকান্দিতে চলছে ব্যাপক সাজসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি কাজ।

রোববার ( ১৪ মার্চ ) এসব কর্মযজ্ঞ দেখতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রালয়ের সচিব শহীদ উল্লাহ খোন্দকার ও গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার এসব স্থান পরিদর্শন করে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন। এ সময় তারা বঙ্গবন্ধু ভবন, লাইব্রেরী ভবন, বকুল তলা চত্বর, উন্মুক্ত মঞ্চসহ সমাধি সৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ঘুরে দেখেন। একই সঙ্গে স্থানীয় কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।

এর আগে সচিব ও প্রধান প্রকৌশলী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও মোনাজাত করা হয়।

এ সময় গোপালগঞ্জ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, সার্কেলের তত্ত্ববধায়ক প্রকৌশলী মোঃ মশিউর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার বিশ্বাস, পিএন্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী কাশেফ আমিনুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার বলেন, জাতির পিতার জন্মদিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর সমাধিতে চলমান কাজ যথাসময়ে শেষ হবে। সচিব শহীদ উল্লাহ খোন্দকার বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ পরিদর্শন করার কথা রয়েছে।

আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন উপলক্ষে গণপূর্ত বিভাগ বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের শোভা বর্ধন ও উন্নয়নমূলক কাজ করছে। বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের দৃষ্টি নন্দন আলোক সজ্জ্বা করা হয়েছে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে সিসিটিভি ক্যামেরায় আওতায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়ের উদ্যোগে টুঙ্গিপাড়া ও কাশিয়ানীর ওড়াকান্দিতে হ্যালিপ্যাড নির্মাণ, ভিভিআইপি লাউঞ্জ, সড়ক নির্মাণসহ সাজসজ্জ্বা ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।সেগুলোও যথাসময়ে শেষ করা হবে।

পরে সচিব শহীদ উল্লাহ খোন্দকার ও প্রধান প্রকৌশলী মোঃ শামীম আখতার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ তদারকি করেন।

প্রসঙ্গত, আগামী ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এসব স্থান পরিদর্শনের কথা রয়েছে।

সান নিউজ/বনিক/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা