সারাদেশ

খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী আটক  

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির দীঘিনালায় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সশস্ত্র সন্ত্রাসী সুনীল চাকমা ওরফে সুভাষ (২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তাবাহিনী। বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।

তার কাছ থেকে একটি ৭.৬৫ চায়না পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড এ্যামোনিশেন, নগদ ১৭ হাজার ৬শ ৩৫টাকা, দুটি মোবাইল ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব।

নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, গোয়েন্দা তথ্যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে দীঘিনালা জোনের অধিন্যস্ত বাবুছড়া ক্যাম্প এলাকা থেকে অন্যান্য বাহিনীর সদস্যদের সমন্বয়ে এ্যামবুশ পরিচালনা করা হয়।

এসময় মটরসাইকেল নিয়ে বাবুছড়া থেকে দীঘিনালা যাওয়ার পথে আরোহিদের চ্যালেঞ্জ করলে বাইক থেকে একজন লাফ নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওপারেশন দল সুনীল চাকমা ওরফে সুভাষকে আটক করে।

সে একজন চিহিৃত অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত দাবি করে সূত্র জানায়, অবৈধ চাঁদার জন্য সে দীর্ঘদিন ধরে এলাকায় সাধারণ মানুষকে হয়রানী, নির্যাতন করে আসছে। তার আটকের খবরে স্বস্তি ফিরে এসেছে জনমনে। এ ধরনের অভিযান আগামীতে চলমান থাকবে বলে সূত্রটি জানায়।

এছাড়াও গত ১লা মার্চ দীঘিনালা সেনা জোন অভিযান চালিয়ে প্রসীতপন্থী ইউপিডিএফের সশস্ত্র ৪ সন্ত্রাসীকে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ চাঁদার টাকাসহ আটক করে। পাহাড়ের আঞ্চলিক স্বশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকান্ডে সাধারণ জনগণের জীবনযাত্রা দুর্বিষহ করে তুলেছে বলে সূত্রটি দাবি করে।


সান নিউজ/এএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন (বর্তমান কোমানি) থেকে প্রায়...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

পিরোজপুরে থানার সামনেই দোকান চুরি

পিরোজপুর শহরের প্রাণকেন্দ্র ও সদর থানার সম্মুখে অবস্থিত সিনান ট্রেডার্স গ্যাস...

গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় শিল্পখাতে গ্যাস সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ...

দেশে টানা ৫ দিনের ভারি বৃষ্টির শঙ্কা

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আ...

শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ইমন, ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করে...

বিএনপি-এনসিপির কর্মসূচিতে হবিগঞ্জে ১৪৪ ধার

বিএনপি, ছাত্রদল, যুবদল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা