সারাদেশ

যোগদান বোয়ালমারীতে, সেবা দেন অন্যত্র

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থিত কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যসেবার এখন বেহালদশা। ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রের একটি ঘর জরাজীর্ণ হওয়ায় পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা। একজন মেডিকেল অফিসারকে ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ দেয়া হলেও তিনি ডেপুটেশনে থাকায় স্বাস্থ্যসেবা প্রচুর ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে অবস্থিত কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার পদে ডা. মহসিন ফরাজীকে ২০২০ সালের ৬ জুলাই নিয়োগ দেয়া হয়। এরপর ডা. মহসিন ফরাজী ডেপুটেশনে ফরিদপুরে যোগদান করেন। ফলে সপ্তাহে ৩ দিন শুধুমাত্র একজন মিডওয়াইফ (ধাত্রী) ওই উপ-স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবার দায়িত্বে নিয়োজিত থাকেন।

সপ্তাহের অন্য ৩ দিন পার্শ্ববর্তী ঘোষপুর ইউনিয়নের খামারপাড়ায় অবস্থিত উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. নুরুল ইসলাম স্বাস্থ্যসেবা প্রদান করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রের পশ্চিম ও উত্তর পাশে বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া সারাবছরই আশেপাশের বাড়ি এবং কাঁচা বাজারের পানি, ময়লা ওই স্থানসমূহে জমার ফলে দুর্গন্ধের সৃষ্টি হয়। এর ফলে উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সাথে উপ-স্বাস্থ্য কেন্দ্রে কর্তব্যরতদের দায়িত্ব পালন করাও কষ্টসাধ্য হয়ে ওঠে। উপ-স্বাস্থ্য কেন্দ্রটিতে ফার্মাসিস্ট ও নাইট গার্ডও নেই।

এ ব্যাপারে ডা. মো. নুরুল ইসলাম বলেন, 'কাদিরদী উপ-স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন ১০০/১৫০ জন রোগী আসে চিকিৎসা সেবা নিতে। লোকবলের অভাবে হিমশিম খেতে হয়।'

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান বলেন, 'ওই চিকিৎসকের (ডা. মহসিন ফরাজী) ডেপুটেশন বাতিল চেয়ে আবেদন করবো। আমাদের আরেকজন চিকিৎসকও এই মুহূর্তে ডেপুটেশনে আছেন।'

ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, 'এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ওই চিকিৎসকের ডেপুটেশন বাতিল চেয়ে আবেদন করতে বলেছি। আবেদন করলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।'

সান নিউজ/কেএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা