সারাদেশ

নারীদের তথ্য প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে উঠান বৈঠক

নিজস্ব প্রতিনিধি, বাগেরহাট : তথ্য প্রযুক্তির ব্যবহারে নারীদের উদ্বুদ্ধ করতে বাগেরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প ২য় পর্যায়ের বাস্তবায়নের অংশ হিসেবে বুধবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার কাড়াপাড়ায় উপজেলা তথ্যকেন্দ্রের আয়োজনে ও জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা তথ্যসেবা কর্মকর্তা সাবিকুন নাহারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোছাব্বেরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আজগর আলী, উপজেলা তথ্যসেবা সহকারী নিশীতা রায় চৌধুরী, শবনম পারভীন, অফিস সহায়ক উমর ফারুক প্রমুখ। স্থানীয় শতাধিক নারী এই বৈঠকে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন বাংলাদেশের উন্নয়ন যাত্রায় নারীরা অসামান্য অবদান রাখছেন। যে কোনো কাজে পুরুষের চেয়ে নারীরা এগিয়ে। সমাজ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সহ সকল বিষয়ে নারীদের ভূমিকা বিশ্বে প্রশংসিত হচ্ছে। এই বিকাশ সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু অভিনব উদ্যোগের কারণে।

দিন দিন পুরুষতান্ত্রিক শাসনের মানসিকতা থেকে আমাদের উত্তরণ ঘটলেও কিছু ক্ষেত্রে এখনো আমরা পিছিয়ে রয়েছি। নারীকে বেধে রাখার মানসিকতা আমাদের মাঝে শিকড় গেড়ে বসে আছে কিন্তু নারীকে বেধে রাখা মানে অগ্রযাত্রাকে ক্ষতিগ্রস্থ করা, সভ্যতাকে বেধে রাখা। তাই নারীকে বেধে রাখার মানসিকতায় পরিবর্তন আনতে হবে। সবাইকে একসাথে কাজ করতে হবে স্বনির্ভর বাংলাদেশ গড়তে।

আলচনা শেষে উপস্থিত নারীদের তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার সম্পর্কে নির্দেশনা, নারীর ক্ষমতায়ন বিষয়ে আলোচনা ও বিভিন্ন তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

গ্রামীণ সুবিধাবঞ্চিত মহিলাদের তথ্যপ্রযুক্তি ভিত্তিক সেবাপ্রদানের মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন এবং এক কোটি গ্রামীণ মহিলাকে দৈনন্দিন সমস্যা সমাধানে তথ্যপ্রযুক্তির ব্যবহার জানানো ও শেখানোর উদ্দেশ্যে ২০১৭ সালের এপ্রিল মাসে দেশের ৪৯০ টি উপজেলায় তথ্যকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়।

সান নিউজ/এসআইকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা