সারাদেশ

ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্টের সমাপনী সভা

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২ এর সমাপনী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) ভোলা সদর উপজেলা হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সেইন্ট বাংলাদেশ এর আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন ।

সভায় বক্তারা, স্বাস্থ্য ভালো রাখতে হলে বিশুদ্ধ পানি, নির্ভেজাল ও সুষম খাদ্য, পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থসম্মত নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে সবাইকে এক যোগে কাজ করার আহবান জানান।

বক্তারা আরও বলেন, ইউনিয়ন পরিষদের সহায়তায় গ্রামে বিভিন্ন কমিউনিটির মানুষের প্রশিক্ষণ, টিউবওয়েল প্রদান, স্যানিটেশন ব্যবস্থার উন্নত করতে কাজ করেছে সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২।

এসময় ভোলা সমাজ সেবা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও সিভিল সার্জন কর্মকর্তা সহ প্ল্যান ইন্টারন্যশনাল বাংলাদেশ ভোলা জেলা ওয়াশ সোশালিস্ট মোঃ মোজাম্মেল হক, সেইন্ট বাংলাদেশ ভোলা জেলা পি এম মোঃ বেলায়েল হোসেন, সেইন্ট বাংলাদেশ উপজেলা ওয়াশ কো-অর্ডিনেটর মোঃ হাসানুজ্জামান ও ভোলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ভোলায় সাউথ এশিয়া ওয়াশ রেজাল্ট প্রজেক্ট-২ ২০১৭ সালে কাজ শুরু করে টেকসই স্যানিটেশন ব্যবস্থা গড়ে তুলতে ভোলা সদর উপজেলা ও দৌলতখান উপজেলায় শতভাগ স্যানিটেশন, বিশুদ্ধ পানির ব্যবস্থা সহ স্থানীয়দের সচেতন করে গড়ে তোলার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্যর উন্নয়ন ঘটাতে ২০২১ সাল পর্যন্ত সেইন্ট বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এক যোগে কাজ করছে।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা