সারাদেশ

সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের বালাগঞ্জ ও মোগলাবাজারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। বুধবার (১০ মার্চ ) সকাল ও বিকালে দুর্ঘটনাগুলো ঘটে।

বিকেল ৪টার দিকে ওসমানীনগরের গোয়ালাবাজারে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস রাস্তায় দাঁড়ানো চান মিয়াকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন।

হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। তার পরিচয় জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছে ওসমানীনগর থানা পুলিশ।

এদিকে মোগলাবাজার থানাধীন আলমপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল চালক রুবেল মিয়া (২৯) নিহত হয়েছেন। তিনি কোতোয়ালি থানাধীন ঝেরঝেরিপাড়ার ৬৩ এভারগ্রীনের লায়েক মিয়ার ছেলে।

সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেন মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা