সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বিরাশি মমরেশপুর এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আলা উদ্দীন নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১০ মার্চ ) সকাল সাড়ে ৮টায় রানীশকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের এম এম এ বিক্সের মাটি বহনকারী মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিশুটি মারা যায়।

শিশুটি একই ইউনিয়নের বড়দাখন্ড গ্রামের কফিল উদ্দিনের ছেলে। সে স্থানীয় প্রাইমারী স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী জানায়, শিশু আলা উদ্দীন ও তার চাচাত ভাই সহ ওই মাহিন্দ্র ট্রাক্টরে যাচ্ছিল। ট্রাক্টরের চালক অন্যদিকে তাকিয়ে গাড়ি চালানোর কারণে অকস্মাৎ ঝাকুনিতে শিশুটি গাড়ি হতে পড়ে যায়। গাড়ির চালক সেদিকে নজর না দিয়ে গাড়ী চালাতেই থাকলে গাড়ীর চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।

পরে গাড়ির মালিক পরিবারের লোকজনের সঙ্গে বিষয়টি স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করে নেয়।

পৌর মেয়র মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইটভাটার রাস্তায় এটি ঘটেছে। বিষয়টি সমাধান হয়ে গেছে।

থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পারিবারিকভাবে অভিযোগ না থাকায় মামলা করা হয়নি।

সান নিউজ/বিআইবি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা