সারাদেশ

ঝালকাঠিতে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : ঝালকাঠির নলছিটি-বরিশাল সড়কের কাজে ধীরগতির প্রতিবাদে বুধবার (১০ মার্চ ) সকাল ৯ টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত নলছিটি-বরিশাল সড়কের কুমারখালি ব্রিজের উপর অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনগণ।

এতে করে সড়কের দুই পাশের গাড়ী চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধকারীরা বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান কামরুল এন্ড ব্রাদার্সের উদাসীনতার কারণে ২ বছর পার হয়ে গেলেও কাজের তেমন কোন অগ্রগতি হয়নি বরং ভোগান্তি বেড়েছে। সড়কের সংস্কার কাজ শুরু করে পাথর বালি ফেলে রাখায় ধুলা বালিতে নাকাল হচ্ছে পথচারীরা।

অবরোধে অংশ নেয়া লোকজন জানান, বর্তমানে এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১২ দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধরা। উল্লেখ্য ২ বছর আগে ১৬ কোটি টাকা ব্যয়ে নলছিটি বরিশাল সড়কের দপদপিয়া পর্যন্ত ৮ কিলোমিটারের কাজ শুরু হয়। কিন্তু এখনো কাজ শেষ হয়নি।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা