সারাদেশ

বান্দরবানে বন্যহাতির তাণ্ডবে ২ কিশোরের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবান জেলার আলীকদম উপজেলায় বন্যহাতির তাণ্ডবে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার ( ২৩ জানুয়ারি) মধ্যরাতে উপজেলায় চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মনসুর আলম (১৭), হুমায়ুন কবীর (১৪)। তারা উপজেলার রেপারপাড়া কোনা এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, আলীকদম উপজেলা চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া এলাকায় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে ফসলি জমি ও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বন্যহাতির আক্রমণে ঘটনাস্থলে মারা যান একজন। স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্থানীয়রা আগুন-লাঠিসোটা নিয়ে ধাওয়া করে হাতির দলকে তাড়াতে সক্ষম হয়।

আলীকদম উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম জানান, মিয়ানমার সীমান্ত এলাকা থেকে বন্যহাতির দল প্রায় আলীকদম, নাইক্ষ্যংছড়ি, লামা, বান্দরবান সদর উপজেলা হয়ে চট্টগ্রামের পার্শ্ববর্তী উপজেলাগুলোতে পাহাড়ি অঞ্চলে চলাফেরা করে।

শনিবার মধ্যরাতে বন্যহাতির দল জমির ফসল নষ্ট করলে স্থানীয়রা আগুনে মশাল, লাঠিসোটা নিয়ে হাতিদের তাড়ানোর চেষ্টা করেন। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়।

আলীকদম থানার ওসি রকিব উদ্দিন জানান, বন্যহাতির আক্রমণে নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা