সারাদেশ

প্রধানমন্ত্রীর উপহার পেল ব্রাহ্মণবাড়িয়ার ১০৯১ গৃহহীন পরিবার

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার ভূমিহীনদের জন্য ১ হাজার ৯১টি ঘরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব ঘরের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আখাউড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এ,বি, এম আজাদ, জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নূর এ আলম, উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।

এ সময় সরকারি কর্মকর্তাসহ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। পরে উপকারভোগীদের মাঝে তাদের ঘর বুঝিয়ে দেয়া হয়। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাতে ঘর উদ্বোধন ও হস্তান্তর উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সান নিউজ/এনএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা