সারাদেশ

মাদক মামলায় যুবকের পাঁচ বছরের কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, গাইবান্ধা : গাইবান্ধায় মাদক মামলায় মোশারফ হোসেন ওরফে আলম মিয়া (২৩) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এই রায় দেন। সাজাপ্রাপ্ত মোশারফ হোসেন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার মুরালীপুর গ্রামের ইয়াছীন মন্ডলের ছেলে।

পাবলিক প্রসিউকিটর (পিপি) ফারুক আহম্মেদ প্রিন্স জানান, গত বছরের ২৩ জুলাই গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাহাপাড়া ইউনিয়নের বুড়ির ঘর নামক স্থানে ১২০ পিস ইয়াবা বিক্রির সময় হাতেনাতে মোশারফকে আটক করে সদর থানা পুলিশ। পরে সেদিনই মোশারফের স্বীকারোক্তী অনুযায়ী আরও দুইজনসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

তিনি আরও জানান, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে বিচারক মোশারফকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দেন। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। এই মামলার অপর দুই আসামি কশাই রানা ও আব্দুই হাই মিয়ার দোষ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বিচারক।

উল্লেখ্য মোশারফ হোসেন জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছে।

সান নিউজ/এমএল/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন: মন্ত্রী

বিদেশগামী কর্মীদের জরুরি প্রয়োজনে অস্থায়ী আবাসনের সুবিধা দিতে রাজধানীর আশকোনা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সরকারের সতর্ক পদক্ষেপ, আসছে পরিবর্তন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও প্র...

ইরাকে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান

ইরাকের এরবিলে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া...

“মামলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী”

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা