সারাদেশ
রাঙামাটিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী

টি-২০ ক্রিকেটে জেলা মুক্তিযুদ্ধ ক্রীড়াচক্র জয়ী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটিতে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে রাঙামাটি মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্র ফাইনালে জয়ী। মঙ্গলবার (৯ মার্চ ) বিকালে রাঙামাটি মারী ষ্টেডিয়ামে টি-২০ ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলায় মুক্তিযুদ্ধ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হয়েছে। এ খেলায় রার্নাস আপ হয়েছেন ভোলকান ক্লাব দল।

রাঙামাটির নবাগত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাতি মোঃ মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিকেট ফাইনালে বিজয়ী ও রার্নাস আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল ক্রিকেট খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি মীর মোদদাছেছর হোসেন।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বলেন, ক্রিকেট খেলা একটি আর্ন্তজাতিক খেলা তাই এ খেলার মাধ্যমে বাংলাদেশেও এর ব্যাপক পরিচিতি লাভ করেছে। খেলাধুলায় মানুষের মনোবল ভালো রাখে শরীরে শক্তি যোগায়। তাই পড়ালেখার পাশাপাশি ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলা চর্চা রাখা অতিব জরুরী বলে আমি মনে করি। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা প্রত্যেকটি খেলায় যেন উৎসাহ যোগায় আমি সে প্রত্যাশা করছি। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপজেলা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে যারা অংশ গ্রহণ করে বিজয়ী হয়েছে তাদের প্রতি অভিনন্দন ও যারা রার্নাস আপ হয়েছে তাদের প্রতি শুভ কামনা রইলো। আশা করি এ জেলা থেকেও ক্রিকেটে ভাল ভাল খেলোয়ার গড়ে উঠবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, সহসভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের জেলা সভাপতি নূর আজাদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।

জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও নবাগত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও খেলোয়ারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা