ছবি: সংগৃহীত
শিক্ষা

প্রিয় শিক্ষকের স্মৃতি রাখতে ব্যতিক্রমী উদ্যোগ   

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বামনী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মরহুম সফি উল্যাহ’র স্মরণে গত ৮ বছর ধরে ব্যতিক্রমী আয়োজন করে যাচ্ছেন সাবেক শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নতুন দুটি জাহাজ যুক্ত হচ্ছে কোস্ট গার্ডে

রোববার (১০ মার্চ) দুপুরে ঐ শিক্ষকের স্মৃতি স্মরণে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সফি উল্যাহ বিএসসি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের অষ্টম আসরের গ্র্যান্ড ফিনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকের মৃত্যুর ২০ বছর পর তার স্মৃতি আগলে রাখতে এমন আয়োজন করে যাচ্ছেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের উপ-সচিব আজগর আলী।

আরও পড়ুন: তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টুর্নামেন্টের দাতা জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর পেশাজীবী ও ভ্যাট কনসালটেন্ট সাইদুল ইসলাম তহিদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জহির আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিদ্দিক উল্যাহ ভুট্রু, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা.আবদুর রাজ্জাক লিটন প্রমুখ।

খেলায় আদর্শ নগর স্পোটিং ক্লাবকে ৮৬ রানে পরাজিত করে রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্র। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রামপুর ১ নম্বর ওয়ার্ড ক্রীড়াচক্রের মিশু।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা