সারাদেশ

মোটরসাইকেল ছিনতাই, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর : দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তায় গাছ ফেলে ছিনতাইয়ের ঘটনায় এক ইউপি সদস্যসহ (মেম্বার) তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে ছিনতাই যাওয়া মোটরসাইকেল।

গ্রেফতারকৃতরা হলেন, ৪নং ঘোড়াঘাট ইউপির ৭নং ওয়ার্ড মেম্বার রুহুল আমিন (৪১)। সে ঘোড়াঘাট উপজেলার কুন্দারামপুর চৌধুরীপাড়া গ্রামের আলহাজ লুৎফর রহমানের ছেলে। অপর দুজন হলেন, চোরগাছা গ্রামের আবুল কালামের ছেলে সাইদুল ওরফে সাইফুল (৩৭) এবং কুন্দারামপুর পূর্বপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে মনোয়ার হোসেন (২৬)।

এজাহার সূত্রে জানা যায়, গত ৪ মার্চ রাতে পাশ্ববর্তী হাকিমপুর উপজেলার বাসুদেবপুর গ্রামের আজাদ মণ্ডলের ছেলে আরিফ মিয়া (২৬) এক বন্ধুকে সঙ্গে নিয়ে ঘোড়াঘাট রানীগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। তারা ডুগডুগিহাট রোডের জোড়া ব্রিজ পৌঁছালে কয়েকজন রাস্তায় গাছ ফেলে তাদের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় ছিনতাইকারীরা চাকুসহ দেশীয় অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের হাত-পা দড়ি দিয়ে বেঁধে তাদের লাল রংয়ের টিভিএস আরটিআর মোটরসাইকেল এবং কাছে থাকা প্রায় ১৭ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে। ছিনতাইকালে আরিফ মিয়া মোবাইলের আলোতে ইউপি মেম্বার রুহুল আমিন এবং অপর আরেক ছিনতাইকারীর চেহারা চিনতে পারেন।

পুলিশ জানায়, সোমাবার রাত ১টায় ভুক্তভোগীরা ছিনতাইকারীদের নাম উল্লেখ করে থানায় এজাহার দেয়। পরে উপ-পরিদর্শক জিয়াউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে মেম্বারসহ আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। পরে তাদের তথ্য অনুযায়ী উপজেলার রুপসীপাড়া গ্রামের একটি পরিত্যক্ত চাতাল থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. মমিনুল ইসলাম জানান, মঙ্গলবার (৯ মার্চ ) আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে

সান নিউজ/এএসএমএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

শিক্ষার গুণগত উন্নয়নে জোর প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি যুক্তরাষ্ট্রের

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

ঝালকাঠিতে ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে 

ঝালকাঠি সদর উপজেলায় ননদ জামাইয়ের পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহবধূ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারে আর্থিক সহায়তা 

মাদারীপুরের কালকিনি ও ডাসারে অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন ম...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা