সারাদেশ

প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে প্রেমিক জেলে

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে প্রতারক প্রেমিকের খপ্পরে পড়ে ধর্ষণের শিকার হলেন ১৮ বছরের প্রেমিকা। স্থানীয় লোকজন ৬ মার্চ শনিবার রাত ১২টায় ধর্ষক রাইন উদ্দিন (২৬) কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এই ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা রাউৎগাঁও ইউনিয়নের মধ্য কৌলা গ্রামের সফর উদ্দিনের ছেলে রাইন উদ্দিনের সাথে একই এলাকার ১৮ বছরের এক যুবতীর প্রায় ৪ বছর থেকে প্রেমের সম্পর্ক ছিলো । এরমধ্যে ওই যুবতীর অন্যত্র বিয়ে হয়। বিয়ের পরও উভয়ের প্রেমের সম্পর্ক চলতে থাকে। ফলে ওই যুবতীর সংসার টিকেনি বেশি দিন। প্রেমিক রাইন উদ্দিনের কথামত স্বামীকে ডিভোর্স দিয়ে ফিরে আসেন বাবার বাড়ি। এরপর থেকে প্রেমিক প্রেমিকার মধ্যে ফের প্রেমের সম্পর্ক আরও গভীর হয়। বিষয়টি এক পর্যায়ে এলাকার মানুষের মাঝে জানাজানি হয়।

শনিবার রাতে প্রেমিকার বাড়িতে যান প্রেমিক রাইন উদ্দিন। এক পর্যায়ে প্রেমিক রাইন উদ্দিন প্রেমিকার সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এসময় স্থানীয় লোকজন হাতেনাতে রাইন উদ্দিনকে আটক করে কুলাউড়া থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে প্রেমিকাসহ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত রাইন উদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে প্রেমিকা তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে কুলাউড়া থানায় মামলা দায়ের করেন।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, রোববার ৭ মার্চ ধর্ষণের অভিযোগে আটক রাইন উদ্দিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং ধর্ষিতা যুবতীকে ডাক্তারি পরীক্ষার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা