সারাদেশ

যমুনার তীরে বঙ্গবন্ধুর প্রকাশিত বইয়ে মোড়ক সম্বলিত ভাস্কর্য

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিরাজগঞ্জের যমুনা নদীর তীরে উন্মোচিত করা হয়েছে বঙ্গবন্ধুর প্রকাশিত বই এর মোড়ক সম্বলিত দৃষ্টি নন্দন ভাস্কর্য মুজিব দর্শন।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড এই ভাস্কর্যটি নির্মাণ করেছে। রোববার (৭ মার্চ) সকালের সিরাজগঞ্জের শহররক্ষা বাঁধ এলাকায় ভাস্কর্যটি উন্মোচন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

এসময় পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম,পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ প্রশাসন ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্নজীবনী এবং কারাগারের রোজনামচা নামক এই বই দুটি মোড়কের আদলে এই ভাস্কর্যটি নির্মাণের কাজ করেছেন স্থপতি মৃনাল কান্তি। দৃষ্টিনন্দন এই ভাস্কর্যটি দেখতে সকাল থেকেই যমুনা পাড়ে ভিড় করছে মানুষ।

সান নিউজ/আরকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা