সারাদেশ

বদরগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল শিশুর

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুরের বদরগঞ্জে খেলতে যাওয়ার পথে ট্রাক চাপায় সিয়াম (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার ( ৭ মার্চ ) দুপুরে উপজেলার রাধানগর দিলালপুর এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত সিয়াম ওই গ্রামের প্রধানপাড়া মহল্লার ফারুক হোসেনের ছেলে ও স্থানীয় দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিয়াম খেলার জন্য বাড়ি থেকে বেড়িয়ে তারাগঞ্জ-লালদিঘী সড়কের শালবাগান নামক স্থানে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ছুটে আসা একটি ট্রাক সিয়ামকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে যায় চালক।

বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান। তিনি জানান, নিহত শিশু সিয়ামের লাশ উদ্ধার ও ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এদিকে শিশুটির অকাল মৃত্যুতে গোটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা