সারাদেশ

স্বামীর নির্যাতনে পালালেন স্ত্রী, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা : স্বামীর অত্যাচার আর নির্যাতন সইতে না পেরে ঘর থেকে পালালেন স্ত্রী। এরপর পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয় আলমডাঙ্গা থেকে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার দক্ষিণ গোরস্থানপাড়ার শাহাজাহান মোল্লার স্ত্রী সালমা খাতুন শুক্রবার (৫ মার্চ) রাতে স্বামীর অত্যাচার সইতে না পেরে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর অনেক খুঁজেও স্ত্রীকে না পেয়ে রাতেই শাহাজাহান চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (৬ মার্চ) বিকেলে প্রযুক্তির সহায়তায় সালমাকে আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রাম থেকে উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্বামীর নির্যাতনের বর্ণনা শুনে বিষয়টি সমাধানের জন্য সদর থানায় নারী, শিশু ও বৃদ্ধ হেল্প ডেস্কে নিয়োজিত কর্মকর্তাকে নির্দেশ দেন। কর্মকর্তা এসআই শাহনাজ সালমা খাতুনের বক্তব্যের সত্যতা পান।

পরে তিনি স্বামী শাহাজাহানকে কঠোরভাবে সতর্ক করেন। এতে নিজের ভুল বুঝতে পেরে ভবিষ্যতে এ ধরনের কাজ না করারও প্রত্যয় ব্যক্ত করেন শাহাজাহান। পরে পুলিশের মধ্যস্থতায় স্বামী-স্ত্রী উভয়ে ভবিষ্যতে সন্তানদের নিয়ে একটি সুন্দর পরিবার গঠন করবেন মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হন।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ খান জানান, বিষয়টি শোনার পর স্বামী শাহাজাহানকে সতর্ক করা হয়। পরে শাহাজাহান তার ভুল বুঝতে পেরে ক্ষমা চান। এরপর পুলিশের মধ্যস্থতায় সালমা খাতুন স্বামীর ঘরে ফেরেন।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা