সারাদেশ

৭০ লাখ টাকার হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ৬শ ৬০ গ্রাম হেরোইনসহ বজলুর রহমান (৫৬) নামে একজনকে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ অভিযান চালায় র‌্যাব-৫ এর সদস্যরা।

আটক হওয়া ব্যক্তি বজলুর রহমান হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘি গ্রামের মৃত ছৈয়ব আলীর ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ গোপন সংবাদে জানতে পারে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের জনৈক ইয়াকুল আলীর বাড়ির সামনে মাদকদ্রব্য বিক্রয় হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত প্রায় পৌনে ২টার দিকে উক্ত স্থানে অভিযান চালিয়ে হেরোইনসহ বজলুর রহমানকে আটক করা হয়।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা