সারাদেশ

দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনা শহরের গোবিন্দা মহল্লায় ইটের দেয়াল চাপা পড়ে রাহেনুল ইসলাম নামক আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত রাহেনুল নীলফামারী জেলার ইনতাজ উদ্দিনের ছেলে।

ইনতাজ উদ্দিন পাবনায় স্কয়ার কোম্পানিতে চাকরির সুবাদে গোবিন্দা এলাকার আবুল হোসেন বাড়িতে ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আবুল হোসেনের বাড়ির পাশে বিপ্লব হোসেনের বাড়ির নির্মাণকাজ চলছে। ঐ বাড়ির নির্মাণ কাজের জন্য ইট ভেঙে প্রাচীর ঘেঁষে রাখা হচ্ছিল। সকালে রাহেনুল ঐ প্রাচীরের পাশে খেলা করছিল। এসময় হঠাৎ প্রাচীর ভেঙে পড়লে রাহেনুল তার নিচে চাপা পড়ে। পরে তাকে উদ্ধার করে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শুক্রবার (৫ মার্চ) নীলফামারী থেকে রাত সাড়ে ১০টার দিকে ইনতাজ উদ্দিন পরিবারসহ ভাড়া বাড়িতে এসেছিলেন।

পাবনা সদর থানার ওসি নাছিম আহম্মেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল চারটা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি।

সান নিউজ/এসআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা