সারাদেশ

পুলিশের স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলন, গ্রেফতার ৩  

রেজাউল করিম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পুলিশের সিলমোহর ও স্বাক্ষর জাল করে গ্যাস উত্তোলনের অভিযোগে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৬ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে একথা জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধ আখতার।

আটককৃতরা হলেন- সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের সাদিকুল ইসলাম (৩১), আব্দুল্লাহ (২৮) ও সিএনজি চালক স্বপন শেখ (৩৮)।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ, স্বপন ও সাদিকুল সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখার ওসির সিলমোহর ও স্বাক্ষর জাল করে গত এক মাস যাবত সদর উপজেলার শিয়ালকোলস্থ এ্যালবাট্টস সিএনজি ফিলিং স্টেশন থেকে ৩শ টাকার জাল স্লিপে গ্যাস উত্তোলন করে আসছিল। এই গ্যাস স্লিপের বিপরীতে সরবরাহকৃত গ্যাসের মূল পরিশোধ করতে হতো সিরাজগঞ্জ জেলা পুলিশের মটরযান শাখাকে।

এক পর্যায়ে চলতি মাসে সিএনজি গ্যাসের স্লিপ যাচাই-বাছাইকালে ৫১টি গ্যাসের স্লিপে অসঙ্গতিপূর্ণ মনে হলে পুলিশের পক্ষ থেকে গ্যাস প্যাম্প কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। সেখানেও ৫১টি জাল গ্যাস স্লিপের প্রমাণ মেলে। এ সময় ওই জাল স্লিপসহ আব্দুল্লাহ নামের এক সিএনজি চালককে আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যে মতে অপর সিএনজি চালক স্বপন ও শিয়ালকোল বাজারে অবস্থিত প্রত্যাশা কম্পিউটারে অভিযান পরিচালনা করে স্বত্ত্বাধিকারী সাদিকুল ইসলামকে আটক করা হয়। পরে তার দোকান থেকে একটি ল্যাপটপ ও স্ক্যানকৃত জাল গ্যাস স্লিপ জব্ধ করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় মামলা দয়ের করা হয়েছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা