সারাদেশ

চিরকুট লিখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা 

আল-মামুন, খাগড়াছড়ি : খাগড়াছড়ির রামগড়ে চিরকুট লিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের ২য় বর্ষের মেধাবী ছাত্র নাইমুল হাসান মিশন (২১) নামের এক ছাত্র আত্মহত্যা করেছে। রামগড় পৌরসভার ফেনীরকুল নির্মাণাধীন স্কেল লোড স্টেশনের পাশের বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিশন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাতের কোন এক সময়ে সুইসাইড নোট (চিরকুট) লিখে খাটের উপর রেখে ফ্যানের সাথে রেশমি চাঁদরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ভোরে অনেক ডাকাডাকি করেও কোন সাঁড়া না পাওয়ায় দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগড় থানা ওসি (তদন্ত) মনির হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলর সাহাব উদ্দিন জানান, সে কিছুদিন মানসিক দুঃশ্চিন্তাগ্রস্ত ছিল। এজন্য তাকে ঢাকায় ডাক্তার দেখানো হয়েছিল। সে এলাকার ভদ্র ও ভালো ছেলে ছিল বলেও তিনি জানান।

‘আত্মহত্যার আগে লিখে যাওয়া চিরকুট (সুইসাইড নোটটি) হুবহু তুলে ধরা হলো- এই দুনিয়া আমার জন্য নয়, পারলে সবাই আমাকে ক্ষমা করে দিবেন" অপর একটি লিখেন " আমার মৃত্যুর জন্যে কেউ দায়ী নয়, আমার বেঁচে থাকার কোন ইচ্ছা নেই, তাই আমি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি, ডারউইন বলেছিলেন- Survival for the fittest. but I not even fit.

আমার জন্য কেউ কখনো কষ্ট পেয়ে থাকেন পারলে ক্ষমা করে দিয়েন। আম্মু আমাকে মাফ করে দিয়েন, মিলনের খেয়াল রাখিয়েন (মিলন ছোট ভাই)। আব্বু আমাকে সফল করার জন্য অনেক কিছু সহ্য করেছেন, আমি পারিনি তাই ক্ষমাপ্রার্থী"।

সান নিউজ/এএম/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা