সারাদেশ

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ডুমুরিয়ায় চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মো. রনি সরদার (১৪) নামে এক কিশোরকে আটক করেছে।

শুক্রবার দিবাগত রাত একটার দিকে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়নের বরুণা গ্রাম থেকে ধর্ষককে আটক করে পুলিশ। আটক মো. রনি সরদার একই গ্রামের মো. খিজির সরদারের ছেলে।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে শনিবার (৬ মার্চ) ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় শিশুটির মা রান্না করতেছিলেন। এ সময়ে প্রতিবেশি রনি সরদার চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে তাকে নিজেদের বাড়ির একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে শিশুটির পিতা শুক্রবার রাতে থানায় অভিযোগ দেয়। ওই রাতেই পুলিশ অভিযুক্তকে আটক করে। শনিবার শিশুর পিতা বাদি হয়ে মামলা দায়ের করেন।

ডুমুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর গ্রেফতারকৃত রনিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা