সারাদেশ

সোনারগাঁয়ে লোক কারুশিল্প মেলার উদ্বোধন

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২১ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। লোকজ সাংস্কৃতিক ঐতিহ্যকে অকৃত্রিমভাবে উপস্থাপন করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলের লুপ্তপ্রায় লোকজ ঐতিহ্যের অনন্য পুনরুদ্ধার ও নতুন প্রজন্মকে পরিচয় করতে সোমবার (১ মার্চ) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি এ মেলার উদ্বোধন করেন।

এ সময় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের উন্নয়নে ইতিমধ্যে ১৪৭ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রায় ১০০ কোটি টাকার টেন্ডার হয়ে গেছে, বাকি কাজ খুব শিগগিই করা হবে।

ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়নগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. বদরুল আরেফিন।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার (খ অঞ্চল) বিল্লাল হোসেন, উপজেলা নিবাহী কর্মকর্তা আতিকুর ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ওসমান গনি, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল হক, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান ও শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, উপজেলা জাতীয়পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে মাসব্যাপী মেলার আয়োজন করা হয়েছে এবং মেলা খোলা থাকবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত। এ মেলা চলবে আগামী ৩০ মার্চ পর্যন্ত।

সান নিউজ/এনএসি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা