সারাদেশ

রাঙামাটিতে ইউপি সদস্য খুন, আতঙ্কে উপজেলাবাসী

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ঢুকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বসা অবস্থায় এক ইউপি সদস্যকে গুলি করে পালিয়ে যায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস সন্ত্রাসীরা। গত ২৪ ফেব্রুয়ারি দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় উপজেলা প্রশাসনের ভিতরে ও সাধারণ জনগণের মধ্যে চরম আতংক বিরাজ করছে। অচেনা আতঙ্কের মধ্যে অফিস আদালতে কাজ করছে প্রশাসনের লোকজন। এঘটনায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলাবাহিনীর কড়া নজরদারি রাখা হয়েছে সদরে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা। বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি ও আনসার মোতায়ন করা হয়েছে।

এদিকে এ হত্যাকান্ডের ঘটনায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখা প্রশাসনের কাছে ৫দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ২৫ফেব্রুয়ারি। দাবিতে বলা হয়েছে,পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার,গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা বাহিনীর ক্যাম্প স্থাপন,উপজেলা পরিষদ এলাকা,বিভিন্ন মার্কেটে নিরাপত্তা জোরদার,উপজেলা পরিষদসহ বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পাহাড়ে সন্ত্রাসীদের হাতে নিহত সকল হত্যাকান্ডের বিচার করতে হবে।

তারা এঘটনায় সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করেছেন। এঘটনা জেএসএস ঘটিয়েছে। অপর দিকে জেএসএস সংস্কার দলের সাধারণ সম্পাদক ঋষি চাকমা তার দেওয়া লিখিত বিবৃতিতে বলেন,এঘটনা ঘটিয়েছে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএস। জেএসএস সংস্কার নেতা ও ইউপি সদস্য সমর বিজয় চাকমাকে ইউএনও কার্যালয়ে গুলি করে খুন করেছে জেএসএস সন্ত্রাসীরা।

এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান জেএসএস সংস্কার নেতৃবৃন্দ।

এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে স্থানীয় প্রশাসন ও নিরাপত্তাবাহিনীর মধ্যে। ইতি মধ্যে জেএসএস নেতা মনিময় চাকমা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেএসএস নেতা বড়ঋষি চাকমাকে প্রধান আসামী করে ১৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয় বাঘাইছড়ি থানায়। মামলা তদন্ত কাজও শুরু করেছেন পুলিশ। আসামী ধরতে মাঠে রয়েছে বিজিবি ও পুলিশ।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আনোয়ার হোসেন জানান,মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আসামী ধরতে পুলিশসহ প্রশাসনের লোকজন কাজ করছে। অচিরেই সুখবর শুনতে পাবেন আপনারা। উপজেলা পরিষদ ও সদরে আইনশৃঙ্খলাবাহিনী জোরদার করা হয়েছে।

সান নিউজ/কামাল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা