সারাদেশ

সারাদেশের সঙ্গে খুলনা বিভাগের বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক : খুলনা জেলার ১৮টি রুটে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে কি কারণে পরিবহন চলাচল বন্ধ থাকবে তার কোনো জবাব দেয়নি বাস মালিক সমিতির নেতারা।

বিএনপির দাবি, শনিবার খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করেই পরিবহন বন্ধ রাখা হচ্ছে। যাতে করে অন্য জেলার বিএনপি নেতাকর্মীরা সমাবেশে যোগ দিতে না পারে।

খুলনা মহানগর বিএনপির একজন শীর্ষ নেতা জানিয়েছেন, তারা আগে থেকেই পরিবহন বন্ধ করা হতে পারে বিষয়টি মাথায় রেখেই প্রস্তুতি নিয়েছেন।

খুলনা জেলা বাস-মিনিবাস-কোচ মালিক সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে বলেন, বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এজন্য শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টা শহরের কোনো পরিবহন ছেড়ে যাবে না এবং কোনো পরিবহন শহরে প্রবেশ করবে না।

মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেন, পরিবহন বন্ধ করা মানে সমাবেশ হবে না এটা চিন্তা করার কোনো অবকাশ নেই। পরিবহন বন্ধ রাখা মানে আমাদের গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ। তিনি নির্বিঘ্নে সমাবেশ সফল করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাম বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিসহ দেশের ছয়টি শহরে সাবেক মেয়র প্রার্থীদের নেতৃত্বে মহাসমাবেশের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে।

খুলনায় মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল। এছাড়া ছয় সিটির মেয়র প্রার্থীরা বক্তব্য রাখবেন।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা