সারাদেশ

বগুড়ায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চার জন নিহত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মাঝিড়া ক্যান্টনমেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চার জনের মধ্যে দু’জনের পরিচয় মিলেছে। তারা হলেন- শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামেন কালিদাস (৭০) এবং ধুনট উপজেলার শাহ জামাল। এ বিষয়ে শাজাহানপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকাল ছয়টার দিকে ঢাকা থেকে গাইবান্ধাগামী শাওন পরিবহনের বাসটি সামনে থাকা সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিন জন মারা যায়। আহত একজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

পরে, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং বাসকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ বাসের চালককে আটক করেছে।

সান নিউজ/মিরাজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা