সারাদেশ

টিকা নেওয়ার পরও ৩ জনের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, চট্টগ্রাম : কোভিড-১৯ টিকা (ভ্যাকসিন) নেওয়ার পরও চট্টগ্রামে এক নারীসহ তিনজনের শরীরের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। টিকা নেওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মানায় করোনা সংক্রমণ হয়ে থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে করোনা শনাক্ত নারীর স্বজনদেন প্রশ্ন-স্বাস্থ্যবিধি মানলে যেখানে করোনা সংক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, সেখানে টিকা নিয়ে লাভ কি? যদি স্বাস্থ্য বিধি মেনে চলতে হয়, তাহলে এই টিকা কতটুকু কার্যকর। এটা আসলেই কি টিকা?

স্বজনরা জানান, গত ১০ ফেব্রুয়ারি চট্টগ্রামে সন্দ্বীপ উপজেলার ওই নারী কোভিড-১৯ টিকা নেন। কিন্তু তিন দিন আগে থেকে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। ফলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে করোনার নমুনা পরীক্ষা করা হলে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবাার রিপোর্ট পজিটিভ আসে।

বিষয়টি স্বীকার করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের চিফ কনসালটেন্ট ডা. আব্দুর রব। তিনি বলেন, এ মাসের ১০ তারিখ একজন নারী টিকা নিয়েছিলেন। বৃহস্পতিবার ওই নারীর করোনা পজিটিভ এসেছে। শুধু এই নারী নয়, টিকা নেওয়ার পর আরো দু‘জনের করোনা পজেটিভ এসেছে।

টিকা নেওয়ার পর পজিটিভ আসার কারণ জানতে চাইলে ডা. আবদুর রব বলেন, মূলত মানুষ টিকা নেওয়ার পর কোনো ধরনের স্বাস্থ্যবিধি মানছে না। মাস্ক পরছে না। টিকা নিলে তা কার্যকর হতে সময় লাগে। তাই টিকা নেওয়ার পরও সামাজিক দূরত্ব ও সব ধরনের স্বাস্থ্যবিধি মানতে হবে।

এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার টিকা প্রদান কর্মসূচির ১৯তম দিনেও চট্টগ্রামে ৮৬ জনের শরীরে নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে ৩৪ হাজার ৭০৫ জন করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রামে এ পর্যন্ত ২ লাখ ২৭ হাজার ২৭০ জন টিকা নিয়েছেন। এর মধ্যে ১ লাখ ১২ হাজার ১০৮ জন সিটি করপোরেশন এলাকায় ও ১৪ উপজেলায় ১ লাখ ১৫ হাজার ১৬২ জন টিকা নিয়েছেন। এ পর্যন্ত ৩ লাখ ৫৭ হাজার ১১৪ জন টিকা নিতে নিবন্ধন করেছেন। এরমধ্যে উপজেলা পর্যায়ে ১ লাখ ৬৩ হাজার ৪৮০ জন ও সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৯৩ হাজার ৬২৫ জন নিবন্ধন করেছেন।

সান নিউজ/আইকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

বাবার বকুনিতে বাড়ি ছেড়ে ৭ দিন পর স্টেশনে আব্দুল্লাহ

রাজধানীর হাজারীবাগে পড়ালেখা নিয়ে বাবার বকুনি খেয়ে রাগ করে বাসা থেকে বের হয়ে য...

হামে আরও ২ মৃত্যু, প্রাণহানি ১০৬৫

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ ন...

রাতে ১৩ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদ...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা