সারাদেশ

আ.লীগের লুটপাট ঢাকতেই শুরু হয়েছে নাটক: দুলু

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আল-জাজিরায় বাংলাদেশে লুটপাট ও জুলুমবাজ আওয়ামী লীগ সরকারের ঘটনা ঢাকতেই শুরু হয়েছে নাটক।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রুহুল কুদ্দুস তালুকদার দুলু চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থী মাসউদা আফরোজ হক শুচির পক্ষে নির্বাচনী সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, এর আগে যখন আমাদের নেতা ইলিয়াস গুম হয়ে গেলো তখন মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্তের এপিএসকে টাকা নিয়ে ধরিয়ে দিয়ে ইলিয়াসের ঘটনাকে চাপা দিয়ে দিলো। আওয়ামী লীগ এভাবেই নাটক বানিয়ে আজ মানুষকে আল জাজিরার ঘটনাও ভুলিয়ে দিতে চায়।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব নাকি তারা বাদ দিবে। কিন্তু এই বাংলাদেশ যতদিন থাকবে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন জিয়াউর রহমানের নাম থাকবে।

আজ আল-জাজিরার ঘটনা ঢাকতেই আওয়ামী লীগ শুরু করেছে জিয়াউর রহমানের নাটক।

নাচোল ডাক বাংলোয় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মজিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু।

আরও উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা পারভীন, বিএনপি মনোনীত প্রার্থী মাসউদা আফরোজ হক শুচি, গোমস্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আসাদুল হক, বিএনপি নেতা আবু তাহের খোকন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমতিয়াজ প্রমুখ।

সান নিউজ/জেএইচ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা