সারাদেশ

মোস্তাক আহমেদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সাংবাদিক সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে মাঠে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মোস্তাক আহমেদ আমন্ত্রণমূলক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১।

এ উপলক্ষে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ভানুগাছ বাজারে এক আনন্দ র‌্যালি বের হয়। পরে স্থানীয় গ্রামের বাড়ি রেস্টুরেন্টে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঈমান’স ফ্লীট এন্ড ম্যানেজমেন্ট এর স্পন্সরে সভায় আয়োজক কমিটি টুর্র্ণামেন্টের বিভিন্ন দিক তুলে ধরেন ও সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আরমান হোসেন দুলন, সাধারণ সম্পাদক মো. কয়েছ আহমদ, মাঠ পরিচালনা কমিটির সভাপতি মো. বাবুল হোসেন, মো. মাসুম আহমেদ, অর্থ সম্পাদক মো. শহীদুল ইসলাম প্রমুখ।

খেলায় মোট ১৬টি দল অংশ গ্রহণ করবে। উদ্বোধনী খেলায় খেলোয়াড় কল্যাণ সমিতি, শ্রীমঙ্গল ও খেলোয়াড় কল্যাণ সমিতি, হবিগঞ্জ অংশ গ্রহণ করবে।


সান নিউজ/এসকেডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা