সারাদেশ

নাটোরে বাসচাপায় পুলিশের এএসআই নিহত

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরে বাসচাপায় বিঞ্চুপদ পাল নামে পুলিশের এক উপপরিদর্শক নিহত হয়েছে।

নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে এএসআই বিঞ্চুপদ শহরের হরিশপুর এলাকায় অবস্থিত পুলিশ লাইন্স থেকে বের হয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পুলিশ সদস্যসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বিঞ্চুপদ নাটোর কোর্ট পুলিশ বিভাগে কর্মরত ছিলেন।

পুলিশ সুপার লিটন কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে জানান তিনি।

সান নিউজ/এসএস/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ক্ষোভ প্রকাশ যুবদলের পদবঞ্চিতদের

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ আজ মঙ্গলবার (২৭ অক্টোবর)...

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দূষণ রোধে ১২ ‘বর্জ্যমানব’

কারও পুরো শরীর ঢেকে আছে বোতল, মগ, ছোট বালতিসহ প্লা...

সাড়ে ৩ লাখ টাকা জরিমানা, ৫০ বস্তা জব্দ  

কুষ্টিয়ার মিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রয়ের দায়ে সা...

ঢাবির সঙ্গে একাডেমিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী হাঙ্গেরি

শিক্ষার্থীদের জন্য হাঙ্গেরিতে উচ্চশিক্ষার সুযোগ সম...

বর্ণাঢ্য আয়োজনে উলিপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রামের উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা