সারাদেশ

বাস ও ট্রাকের সংঘর্ষে চালক নিহত  

নিজস্ব প্রতিনিধি, খুলনা: খুলনার ফুলতলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক মো. আবু সালেহ হোসেন (৩৭) নিহত হয়েছেন।

শনিবার (২০) ফেব্রুয়ারি দুপুর দেড়টার দিকে খুলনা-যশোর মহাসড়কের ফুলতলার শেষ সীমানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক আবু সালেহ যশোর সদরের চাউলিয়া গ্রামের আবুল হোসেন মিস্ত্রির ছেলে।

পুলিশ জানায়, খুলনা থেকে যশোরগামী একটি গড়াই পরিবহন যশোর থেকে খুলনাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাব উদ্দিন চৌধুরী বলেন, ঘটনার পর বাস চালক পালিয়ে গেছে। তবে ঘটনাস্থল থেকে বাস ও ট্রাক আটক করা হয়েছে।

সান নিউজ/কেএ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা