সারাদেশ

চুয়াডাঙ্গায় ৪৫ মিনিটেই হবে করোনা পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় দ্রুত যক্ষা শনাক্ত করার যন্ত্র ‘জিন-এক্সপার্ট’ দিয়ে করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষার উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার চুয়াডাঙ্গা বক্ষব্যাধি ক্লিনিকে এর কার্যক্রম উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন।

পিসিআর ল্যাবের বিকল্প এই পদ্ধতি রিয়েল টাইম পিসিআর হিসেবে দেশ-বিদেশে বেশ কার্যকর প্রমাণিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, চুয়াডাঙ্গাতেই হবে করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা। কুষ্টিয়া, যশোর বা খুলনায় নমুনা পাঠিয়ে অপেক্ষা করতে হবে না। মাত্র ৪৫ মিনিটেই পাওয়া যাবে এর ফলাফল।

তিনি বলেন, নতুন পদ্ধতির এই টেস্ট দ্রুত কোভিড-১৯ শনাক্তকরণে ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে।

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, তুলনামূলক কম খরচ ও স্বল্প সময়ে অধিক সংখ্যক পরীক্ষার জন্য জিন-এক্সপার্ট মেশিনটি খুবই কার্যকর। এ পরীক্ষা ক্লিনিক্যাল মূল্যায়নে করোনাভাইরাস পজিটিভ ও নেগেটিভ রোগীর ক্ষেত্রে প্রায় শতভাগ সাফল্য পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক অফিসার ডা. সাজিদ হাসান, ডা. ওয়ালিউর রহমান নয়ন ও ডা. মিলনসহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিনিয়র নার্সরা।

সান নিউজ/এসকে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা