সারাদেশ

ঘোড়াশাল সার কারখানার পাইপে আগুন

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানার নব-নির্মিতব্য প্রকল্পের গ্যাস সঞ্চালন লাইনে পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপ লাইন ফুটো হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে এ ঘটনায় একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া কোনো হতাহতের ঘটনা নেই। আগুন ছড়িয়ে পড়ারোধ করতে কাজ করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে কারখানার নতুন প্রকল্পের জন্য আশরাফ ট্রেডার্সের লোকজন পাইলিং কাজ করার সময় কারখানার গ্যাসের সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হয়। এসময় সাথে সাথে আগুন ধরে গেলে আগুনের লেলিহাল শিখা প্রায় ৪০-৫০ ফুট উপড়ে উঠে যায়। এতে আশপাশের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসা ছেড়ে চলে যায়। এছাড়া আবাসিক এলাকার থেকে আগুন লাগার স্থান ফাঁকা থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। তবে আবাসিক এলাকাসহ সমস্ত এলাকায় গ্যাস বন্ধ রয়েছে।

এ বিষয়ে পলাশ সার কারখানার জেনারেল ম্যানেজার (জিএম প্রশাসন) মো. আশরাফুল ইসলাম জানান, এই প্রকল্পের অনেকেই আজ ঢাকায় রয়েছেন। ঘটনার খবর শোনে তারা কারখানায় পৌঁছেছেন। এই প্রকেল্প চীনা কোম্পানি কাজ করছেন।

ঘটনার বিষয়ে জানতে কারখানার প্রকল্প পরিচালক রাজিউর রহমান মল্লিক ঢাকা থাকায় তার মোবাইল নাম্বারে একাধিকবার কল দিলেও তিনি মোবাইল রিসিপ করেননি।

ঘোড়াশাল সার কারখানার শ্রমিক ইউনিয়ন (সিবিএ) সভাপতি মো. আমিনুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, এই প্রকল্পের কাজ শুরু থেকে এরকম আরও কয়েকটি ঘটনা তারা ঘটিয়েছে। যেমন এর আগে পানির লাইন, বিদ্যুতের লাইনসহ আবাসিক এলাকার লাইনগুলোও তুলে ফেলেছে। যার ফলে এখানে বসবাসকারী লোকজনের অনেক সমস্যায় পড়তে হয়েছে।

তিনি আরও জানান, এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে রাজিউর রহমান মল্লিক তিনি হলেন একজন ক্যামিস্ট। কিন্তু এই প্রকল্পের জন্য দেয়ার প্রয়োজন ছিল একজন প্রকৌশলী। এছাড়া প্রকেল্পর কাজ চলাকালীন প্রকল্প কমিটির বা কারখানার কোন লোকজন উপস্থিত না থাকায় চীনা কর্মীরা তাদের মতো করে কাজ করে যাচ্ছে। ফলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। আজকেও এই ঘটনার সময় কারখানা বা প্রকল্পের কমিটির কোনো সদস্য উপস্থিত ছিলেন না। এখানে যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো- চীনা কর্মীরাতো যানে না কোথায় কি আছে বা কিভাবে আছে তাই কারখানা বা প্রকল্প কমিটির সদস্যরা উপস্থিত থেকে তাদের দেখিয়ে দিলে এমন ঘটনার সূত্রপাত নাও হতে পারতো।

নরসিংদীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম জানান, দুপুর ১২টায় পলাশ ফায়ার সার্ভিসের মাধ্যমে এখানে আগুন লাগার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। এখানে এসে জানতে পারি কারখানা অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নব-নির্মিতব্য ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। কাজ করতে গিয়ে কারখানার সঞ্চালন লাইনে আঘাত পড়লে সাথে সাথে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আশরাফ ট্রেড প্রতিষ্ঠানের একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তিতাস গ্যাস কোম্পানীর লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে, বাল্ব স্টেশন থেকে সংযোগ বন্ধের মাধ্যমে আগুন নেভানো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা